১৭ নভেম্বর দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। ওই দিন যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে।

১৭ নভেম্বর দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগ্রহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। ওই দিন যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে।

আজ শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ৯ দিনের জন্য বিশেষ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে।

নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে আরো তিন দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় বাড়িয়ে প্রায় এক লাখ করা হবে। এ ছাড়া দায়িত্ব পালন করবে প্রায় দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্ট গার্ড, আট হাজার র‌্যাব ও প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য।নিরাপত্তা জোরদারে আনসার সদস্যদের অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে।

তিনি বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনী তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পরিবর্তন ঘটেছে। আপনারা দেখেছেন, তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফসল।

তিনি বলেন,ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️