নওগাঁয় মাদক নিয়ে নারীসহ তিনজন আটক 

নওগাঁ সদর উপজেলায় পুলিশের একটি অভিযানে ইয়াবা ও এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

নওগাঁয় মাদক নিয়ে নারীসহ তিনজন আটক 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ সদর উপজেলায় পুলিশের একটি অভিযানে ৮৬ পিস ইয়াবা ও এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার লেলিন, রুবেল, নয়ন ও শরীফা বেগম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।