নিয়ামতপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে ধানের পরিচর্যা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে

নিয়ামতপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে ধানের পরিচর্যা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

গতকাল রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা বিলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম আব্দুল মান্নান (৫৫)। বাড়ি উপজেলার ভাবিচা(ঝলঝলিয়াপাড়া) গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতের বৃষ্টিতে ভাবিচা বিলের সব জমির ধান ডুবে যায়। গতকাল পানি কিছুটা কমে। বিকাল সাড়ে পাঁচটার দিকে কৃষক আব্দুল মান্নান জমির ধানের অবস্থা খারাপ দেখে দিসা না পেয়ে জমির পানিতে নামেন। তার কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যান। আশেপাশের লোকজন তাঁকে দেখতে না পেয়ে পানিতে নেমে মৃত অবস্থায় উদ্ধার করেন। লোকজনের ধরণা, তিনি পানিতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ভাবিচা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ আঞ্জুয়ারা আব্দুল মান্নান (৫৫) এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️