নওগাঁয় সুলভ মুল্যে টিসিবি পণ্য বিক্রি

নওগাঁয় রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ছুটির দিন ব্যতিত প্রতিদিন শহরের ৫টি পয়েন্টে ট্রাকে করে

নওগাঁয় সুলভ মুল্যে টিসিবি পণ্য বিক্রি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁয় রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ছুটির দিন ব্যতিত প্রতিদিন শহরের ৫টি পয়েন্টে ট্রাকে করে ভ্রাম্যমান ভাবে এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে দেরিতে পণ্য আসায় ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেরিতে হলেও পণ্য পাওয়ার পর তাদের মাঝে স্বস্থি ফিরেছে।

ভ্রাম্যমান ট্রাক সেলে একজন ক্রেতা ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা, ১০০ টাকা লিটারে ২ লিটার তেল এবং ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি। এক প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। যা বাজার তুলনায় প্রায় ৩৫০ টাকা কম মুল্যে পাওয়া যাচ্ছে। 

গত ৫ মার্চ টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। শুক্রবার ব্যতিত ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন নওগাঁ শহরে ৫ টি স্থানে ২ হাজার সাধারণ ভোক্তার মাঝে পণ্য বিক্রি করা হবে। একটি ট্রাক থেকে ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে ২১ টি স্থানে পণ্য বিক্রি করা হবে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন কঠোর ভাবে তদারকি করছে। 

সূলভ মূল্যে এসব খাদ্যপণ্য কিনতে অনেকে ভোর থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে তপ্ত রোদের মধ্যে অপেক্ষা করছেন। পণ্যের তুলনায় ক্রেতা প্রায় তিনগুন ভীড় করছে ক্রেতারা । সকাল ১০ টা থেকে পণ্য বিক্রির কথা থাকলে দুপুর ১ টার দিকে পণ্য বিক্রি শুরু হয়। দেরিতে পণ্য বিক্রি হওয়ায় ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের। তবে বাজার তুলনায় স্বল্প মুল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️