সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কলনিপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কলনিপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে ৮টার সময় জামাত শুরু হয় এবং ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। এই জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভ্যানে, সাইকেল ও মোটরসাইকেলে আসেন অংশগ্রহণের জন্য। পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকেও মুসল্লিরা ভিড় জমিয়েছেন।

জামাতে পুরুষদের সঙ্গে নারীরাও নামাজ আদায়ে অংশ নেন, যা স্থানীয় সামাজিক বন্ধুত্ব ও ঐক্যের পরিচয় বহন করে। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি সম্পন্ন হয়।

স্থানীয় আয়োজক কমিটির সভাপতি জানান, গত ১০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত পড়ানো এবং ঈদ উদযাপন করছেন। তিনি বলেন, “আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে ঈদ উদযাপন করি, এভাবেই ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাচ্ছে।”

পত্নীতলার বাসিন্দারা জানান, সৌদি আরবের রীতি অনুসরণ করে ঈদ উদযাপন করা তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি এবং ঐক্য আরও শক্তিশালী করেছে। তারা আশা করেন এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️