নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ৯৬ একর জমি অধিগ্রহণের অনুমতি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের পথে আরেক ধাপ এগোলো প্রকল্পটি। সদরের শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় মোট ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ৯৬ একর জমি অধিগ্রহণের অনুমতি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের পথে আরেক ধাপ এগোলো প্রকল্পটি। সদরের শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় মোট ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, “নওগাঁ সদর উপজেলার পৌর শহরসংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের প্রস্তাব আমরা অনেক আগেই পাঠিয়েছিলাম। সম্ভাব্যতা যাচাই শেষে শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবে সায় দিয়েছে।

তিনি জানান, আপাতত ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের অনুমতি মিলেছে এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা দ্রুতই শুরু হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনের খসড়া অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ নামে বিলটি পাস হয়।

তবে চলতি বছরের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় রাখে।

তবে বিল পাস হওয়ার দুই বছর পার হলেও এখনও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) থেকে শিক্ষার্থী ভর্তি, ক্লাস শুরু বা একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন মেলেনি। আপাতত প্রশাসনিক কার্যক্রম চলছে শহরের মডেল টাউন এলাকার একটি ভাড়া ভবন থেকে।

বিশ্ববিদ্যালয়টির জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে স্থায়ী ক্যাম্পাস গড়ার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️