দুমকীতে ডাকাত ও নয় মামলার আসামি গ্রেফতার

দুমকীতে ডাকাতি সহ মোট ৯টি মামলার আসামি মোঃ শামছুল আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টা ৫০মি: সময় ডাকাতির প্রস্তুতি কালে উপজেলা লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুমকীতে ডাকাত ও নয় মামলার আসামি গ্রেফতার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: দুমকীতে ডাকাতি সহ মোট ৯টি মামলার আসামি মোঃ শামছুল আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টা ৫০মি: সময় ডাকাতির প্রস্তুতি কালে উপজেলা লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানার এসআই মোঃ মোজাম্মেল সংঙ্গীয় ফোর্স সহ সোমবার দিবাগত রাত ২.৫০ মিনিটের সময় উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নংওয়ার্ডস্হ মোঃ আব্দুল মালেক আকনের বাড়ির সামনে কাঁচা রাস্তা উপর থেকে পালানোর সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় মোঃ শামসুল আলমকে একটি প্লাস্টিকের ব্যাগসহ গ্রেফতার করে এবং ডাকাত চক্রের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃত শামসুল আলমের ব্যাগ তল্লাশি চালিয়ে একটি স্ক্র ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করে। থানায় এনে শামসুল আলমকে জিজ্ঞাসাবাদের সময় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এস‌আই মোজাম্মেল বাদী হয়ে ২ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দুমকি থানায় ২৯৯/৪০২ পেনাল কোড ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন, মামলা নং ০৯। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে পটুয়াখালী জেলার মহিপুর থানা ২টি, কলাপাড়া থানায় ২টি এবং বরগুনা জেলার তালতলী থানায় ৫টি মামলায় এজাহারভুক্ত ও পলাতক আসামি।

‎উল্লেখ্য মোঃ শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১নং ওয়ার্ডের মৃত: আমজেদ চৌকিদারের ছেলে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️