তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে সারাদেশব্যাপী চলমান কটুক্তি, রাজনৈতিক নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে সারাদেশব্যাপী চলমান কটুক্তি, রাজনৈতিক নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকেলে ৫ টায় উপজেলা বিএনপি'র প্রধান কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সরকারের সমালোচনায় মুখর হন এবং চলমান ‘দমন-পীড়নের রাজনীতি’র অবসান দাবি করেন।

‎বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, “বিএনপি নেতৃত্বকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে।” তাঁরা দাবি জানান, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

‎এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️