‎মাধবপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে পাঁচজন আটক

‎মাধবপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র.) মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে গাঁজা সেবনের সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫) ও ফরশ কোষ (৩৩)। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️