‎হবিগঞ্জে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা

‎হবিগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় পৌরসভার মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎হবিগঞ্জে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় পৌরসভার মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য জনগণ ঐক্যবদ্ধ। এই নির্বাচন হবে জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই।

‎সভায় সভাপতিত্ব করেন জেলা সহ সভাপতি সিরাজুল ইসলাম। এডভোকেট নজরুল ইসলাম সভার সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান।

‎বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তোহা, তাওহিদ হাসান, যুগ্ন সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আবুল হোসেন জীবন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিজু। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

‎বক্তারা দেশের তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরে বলেন, তারা এমন রাজনৈতিক সংস্কৃতি চান যেখানে মতপ্রকাশ ও ভোটাধিকারের নিশ্চয়তা থাকবে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন।

‎সভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষও বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️