‎নবীগঞ্জে বিশেষ অভিযানে ৩৫ হাজার ভারতীয় বিড়িসহ নারী আটক

‎হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

‎নবীগঞ্জে বিশেষ অভিযানে ৩৫ হাজার ভারতীয় বিড়িসহ নারী আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

‎বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের একটি টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎অভিযান চলাকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এ সময় বিড়ির কার্টন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।

‎অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।

‎প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️