জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী 

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী 

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ঈদ পুনর্মিলনী করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা শাখা। 

এনসিপির সদর উপজেলা শাখার সভাপতি আরাফাত হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান শুভ, জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, এবি পার্টির জেলা আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন, এনসিপির জেলা যুগ্ন আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মো. শামীম, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা ইনসাফের মাধ্যমে বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️