সাংবাদিকদের কলম হোক দেশ ও জাতির কল্যাণে-কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বলেছেন, সাংবাদিকদের কলম দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়া উচিত।
সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে মানবতার কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হবে গণমাধ্যমকর্মীদের।

তিনি বলেন, “সাংবাদিকদের প্রতিটি শব্দ ন্যায় ও নীতির পথে অটল থাকুক। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এমন কিছু করা যাবে না, যাতে কেউ অযথা ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (২৪ মার্চ) কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অপসাংবাদিকতা রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং অপসাংবাদিকদের প্রতিহত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি আ.হ.ম তাইফুর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এর আগে প্রশাসক মোস্তাক মিয়া বুড়িচং উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তিনি বুড়িচং ডাক বাংলোর সংস্কার কার্যক্রমসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।




