বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল বিএসটিআইয়ের অভিযানে মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লা বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

বুড়িচংয়ে তেল পরিমাপে গড়মিল বিএসটিআইয়ের অভিযানে মদিনা ফিলিং স্টেশনকে জরিমানা

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। 

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও দুটি ফিলিং স্টেশন জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর এবং নাঈমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি, আলেখারচর এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️