শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর-ফজলে হুদা বাবুল

শিক্ষকদের পেশা অন্য পেশার থেকে আলাদা বৈশিষ্ট্যের। শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর। মানুষের মস্তিষ্ক পরিবর্তন করার কারিগর। যে মানুষই হোকনা কেন, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তিনি শিক্ষককে দেখলে

শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর-ফজলে হুদা বাবুল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : শিক্ষকদের পেশা অন্য পেশার থেকে আলাদা বৈশিষ্ট্যের। শিক্ষকরা হচ্ছে যুগ পরিবর্তনের কারিগর। মানুষের মস্তিষ্ক পরিবর্তন করার কারিগর। যে মানুষই হোকনা কেন, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী তিনি শিক্ষককে দেখলে তার সামনে শিক্ষকের আর কাউকে বড় কিছু মনে করে না। এজন্য শিক্ষকদের কিছু জিনিস মেনে চলা উচিৎ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।

শিক্ষার প্রসার ও গুনগত মান উন্নয়নে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার এমপিও ও নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এর আয়োজন করেন। শনিবার দুপুরে উপজেলার সর্ববমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসম তিনি আরও বলেন, যে দেশে একজন গাড়ির ডাইভারের বেতন হয় ৩০ হাজার টাকা আর একজন শিক্ষকের বেতন ১০ হাজার টাকা। সেই দেশ কখনও উন্নয়ন হবে না । আমি যদি নির্বাচিত হয় তবে হয়তো একজন এমপি হবো। সামান্য এমপি হয়ে তাতে কি করতে পারব বলতে পারছি না। তবে এটুকু কথা দিচ্ছি এই দুই উপজেলায় শিক্ষক কোনদিন অপমানিত হবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক নেতা উৎপাত করবে না। কারন এক সময় আমিও শিক্ষকতা পেশায় ছিলাম। তাছাড়া রাজনীতিতে আসার আগে থেকেই আমি শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করেছি। আমার শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানে আমি সেই সময় উপবৃত্তি চালু করেছিলাম। আমার বৃত্তি পেয়ে পড়াশুনা করে অনেকে এখন শিক্ষক হয়েছে। আর আমার নেতা তারেক রহমান ৩১ দফার মধ্যে প্রধান দফায় হলো শিক্ষার মান উন্নয়ন।  

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শিক্ষক প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️