দৈনিক মাথাভাঙ্গার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও মতবিনিময় সভা

দৈনিক মাথাভাঙ্গা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাবে। উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।

দৈনিক মাথাভাঙ্গার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও মতবিনিময় সভা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার পাঠকের বিশ্বাস ও আস্থার প্রতীক, জনপ্রিয় ও বহুল প্রচারিত স্থানীয় পত্রিকা দৈনিক মাথাভাঙ্গা পা রাখল তার গৌরবময় ৩৫তম বছরে। ১৯৯১ সালের ১০ জুন যাত্রা শুরু করা এ পত্রিকাটি ছিল চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার প্রথম দৈনিক, যা শুরু থেকেই নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ড প্রতিষ্ঠা করে আসছে।

এ দীর্ঘ পথচলার আনন্দ উদযাপন করতে শনিবার (২৮ জুন) দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা এবং মতবিনিময় সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন। তিনি বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে আমরা সত্য, সততা ও দায়িত্ববোধ নিয়ে সংবাদ পরিবেশন করে যাচ্ছি। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। সকল সংবাদকর্মীর প্রতি আমার আহ্বান—সততার সঙ্গে, মানবিকতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকতে হবে।” তিনি আরও জানান, আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৈনিক মাথাভাঙ্গা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আরও গতিশীল, পাঠকের হাতে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক ও আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চল-এর সম্পাদক আজাদ মালিতা, সুইট এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল হুদা, মাথাভাঙ্গা-এর বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাসহ বিশিষ্ট গণমাধ্যমকর্মী ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সাংবাদিক ইসলাম রকিব। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৈনিক মাথাভাঙ্গা-কে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

৩৫ বছরের এই পথচলায় পত্রিকার প্রতি পাঠকের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকেরা আশা ব্যক্ত করেন, দৈনিক মাথাভাঙ্গা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাবে। উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️