‎শায়েস্তাগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজন আটক 

শায়েস্তাগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজনকে আটক করেছে কাস্টমস ও পুলিশ শায়েস্তাগঞ্জে ভারতীয় মালামাল বাজেয়াপ্ত,একজন গ্রেফতার।

‎শায়েস্তাগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজন আটক 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় আবু হানিফ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় এই অভিযান চালায়। সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, চকলেট, নকল ‘ডংডং’ চিপস এবং ৩০টি ভারতীয় শাড়ি (প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের)। সব মিলিয়ে পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকা।

‎ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, "মহাসড়কে আমাদের নজরদারি আগের তুলনায় বাড়ানো হয়েছে। কেউ যাতে এই রুট ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সে জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। অপরাধী যে–ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

‎হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, "ভারতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️