টাঙ্গাইলে নারী মাদক সম্রাট জেমি সওদাগর গ্রেফতার

টাঙ্গাইলে নারী মাদক সম্রাট জেমি সওদাগর গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেমি সওদাগর (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পাকুয়া (আটাপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জেমি ওই গ্রামের জ্ঞানী সওদাগরের মেয়ে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নাসির আহমেদ, এএসআই জাহিদ হাসান, এএসআই মজনু, কনস্টেবল আক্কাস ও কনস্টেবল লিপি খানম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত জেমিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পাকুয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গোপালপুরে পুলিশের এই অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️