চুয়াডাঙ্গায় কলেজ রোডে সাগর কাবাব ঘরকে জরিমানা

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে সাগর কাবাব ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

চুয়াডাঙ্গায় কলেজ রোডে সাগর কাবাব ঘরকে জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে সাগর কাবাব ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুর ০২:৩০ থেকে বিকেল ০৪:০০ পর্যন্ত পৌরসভাস্থ বিভিন্ন এলাকায় এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিযান চলাকালীন কলেজ রোড এলাকায় অবস্থিত সাগর কাবাব ঘর নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

এসময় প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্য সনদ না থাকা এবং বিক্রয়ের জন্য বাসি চিকেন ফ্রাই সংরক্ষণ করার অপরাধ প্রমাণিত হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মো: জুয়েল রানাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অভিযানকালে আরও বেশ কিছু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়।

এসময় ব্যবসায়ীদের নিম্নলিখিত বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা। নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা। মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকা। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনাব সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে অংশ নেয়। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️