সিরাজগঞ্জে ৯৮ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

সিরাজগঞ্জে ৯৮ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে জব্দ করা ৯৮ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

রবিবার (২১ জুন ২০২৬) শাহজাদপুর থানা চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য সংরক্ষণ কার্যক্রমের আওতায় এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

জানা যায়, গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে শাহজাদপুর থানাধীন টেটিয়ার কান্দা মেইন রোড এলাকায় একটি পিকআপভ্যানে করে নিষিদ্ধ কারেন্ট জাল বগুড়ায় নেওয়ার সময় স্থানীয় জনতা গাড়িটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপসহ জালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব জাল ফরিদপুর জেলার ডেমরা এলাকা থেকে তৈরি করে বগুড়ায় নেওয়া হচ্ছিল। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, নিষিদ্ধ কারেন্ট জালের কারণে মাছের পোনা ও ডিম ধ্বংস হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️