নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ -১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন জমা

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবারই ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের সভাপতি টিপু হায়দার বেনু, সাপাহার উপজেলার বিএনপি সভাপতি সারোয়ার জাহান চৌধুরী লাবু সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মকুল, পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তৌফিক শাহ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ জেলা ও নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️