নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় প্রিন্ট মিডিয়ার

নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ।

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় প্রিন্ট মিডিয়ার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ। ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ। 

বুধবার বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর আক্রমণ তুলে ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে বল গোড়ানোর কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ। 

জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। খেলা শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে সাংস্কৃতি সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন রয়েছে। এখানে চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। 

জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️