নওগাঁয় নদীতে পড়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

নওগাঁর রাণীনগরে উপজেলায় পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মাম্পি হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁয় নদীতে পড়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার 
প্রতীকী ছবি

এ.বি.এস রতন নওগাঁ প্রতিনিধি :নওগাঁর রাণীনগরে উপজেলায় পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মাম্পি হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার বেলা আড়াইটার দিকে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাম্পি।

নিহত মাম্পি হোসেন জেলার বদলগাছী উপজেলার,আধাইপুর ইউনিয়নের, বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দোলোয়ার হোসেন বলেন, “গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি দল নৌকায় করে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এরপর রবিবার দুপুরে পিকনিক শেষে আবারও নৌকায় করে বাড়ি ফিরছিল। এ সময় বেলা আড়াইটার দিকে রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাম্পি। পরে তাঁকে খোঁজাখুঁজি করে আজ লাশ উদ্ধার করা হয়।” 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️