মান্দায় পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন

নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মান্দায় পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় মঙ্গলবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি আব্দুল মজিদ।

ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে স্বাবলম্বী হওয়ার আশায় মাছ চাষে নামেন। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকরামানন্দ গ্রামের আহাম্মদ আলী গংদের মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎ করেই দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে দেয়।

তিনি বলেন, “মাত্র তিন মাস হলো পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ এক রাতে বিষ দিয়ে আমার সব স্বপ্ন শেষ করে দিলো দুর্বৃত্তরা। একই সঙ্গে পুকুরপাড়ের কিছু গাছও কেটে ফেলা হয়েছে। পুকুরের মালিকদের নিজেদের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ থাকতে পারে, কিন্তু আমি তাতে জড়িত নই। যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অপরদিকে, পার্শ্ববর্তী চকচম্পকবড় গ্রামের মৃত কিয়ামতুল্লাহর ছেলে আব্দুল জলিল দাবি করেন, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তিনি বলেন, “আমি মূল মালিকদের সাত জনের অংশ কিনেছি প্রায় তিন বছর আগে। পরে দখলে নিতে গিয়ে কিছু গাছ কাটার ঘটনা ঘটেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় আমি সম্পূর্ণ নির্দোষ। বরং আমিও সেখানে মাছ চাষ করছিলাম।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️