মান্দায় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

মান্দায় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

এ.বি.এস রতন রিপোর্টার: নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত জাহিদ হোসেন (১৬) উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে আটক করে পুলিশ। এর আগে সকাল ৯ টার দিকে ভূক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় মামলা হয়েছে। এরপরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️