নিয়ামতপুরে কৃষকের ধান পুড়িয়ে দেয়ায় থানায় অভিযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রাতের আধারে ধানের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

নিয়ামতপুরে কৃষকের ধান পুড়িয়ে দেয়ায় থানায় অভিযোগ

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলায় রাতের আধারে ধানের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সালালপুর (দিঘীরপাড়) গ্রামের কৃষক মোঃ হোসেন আলী (৫৭)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে ১১ বিঘা জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫ লক্ষ্য টাকার মতো ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ হোসেন আলী জানান, আমরা কৃষক মানুষ রোদ–বৃষ্টি–ঝড়–বিভিন্ন প্রতিকূল সামলে কত কষ্টে ধান উৎপাদন করি। সেই ধানই যখন কেউ ইচ্ছে করে জ্বালিয়ে দেয় তখন বুকটা হাহাকার করে ওঠে। আমাদের মতো মানুষের এটাই তো সারা বছরের ভরসা।

তিনি আরও জানান, ঘটনার আগে অপরিচিত একটি নম্বর থেকে তাকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়। 

 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) রেজাউল করিম বলেন, ধানের পালা পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️