বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

অসহায় ব্যক্তির নিকট থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও পরিচয় দানকারী এক বিএনপি নেতার বিরুদ্ধে

বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁর বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক গরীর-অসহায় ব্যক্তির নিকট থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও পরিচয় দানকারী এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গতকাল বদলগাছী থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী তসলিম উদ্দিন (৬৩) উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামের মৃত নিলচাঁদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছীর কোলা ইউপির কেশাইল গ্রামের ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সাবু ও বিএনপি নেতা সুহেল রানা নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে বলে তার হাতে বিএনপির আরো অনেক বড় বড় নেতা রয়েছে। এমন প্রলোভন দিয়ে

গুচ্ছ গ্রামে সরকারি ঘর বাড়ি পাইয়ে দিবেন বলে ভুক্তভোগীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়। কিন্তু ঘটনার ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সরকারী ঘর বাড়ি দিতে পারেনি। সেজন্য বাধ্য হয়ে ভুক্তভোগী টাকা ফেরতের জন্য বললে বিভিন্ন তালবাহানা শুরু করেন।

এমতাবস্থায় গত ১৫ জানুয়ারি আনুমানিক সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ভুক্তভোগীর বাড়ির সামনে বিএনপির অভিযুক্ত নেতাদের দেখতে পেয়ে টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করেন ঐ কৃষকদল নেতা ও বিএনপি নেতা পরিচয় দানকারী ব্যক্তি।

ভুক্তভোগী তসলিম উদ্দিন ও তার স্ত্রী বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খায়, আমার বেড়ার বাড়িতে খুব অসহায় দিনযাপন করি। গত ৩ মাস আগে একদিন রাস্তায় দেখা হয়ে সুহেল এবং সাবুর সঙ্গে ভালো-মন্দ কথা বলার একপর্যায়ে আমাকে একটি সরকারি ঘর দেওয়া কথা বলে এবং ঘরের জন্য ৩৫ হাজার দেওয়া লাগবে বলে। আমি বাড়িতে এসে পরিবারের সাথে আলোচনা করে ধার দেনা করে সুহেলকে আমার বাড়ির সামনে ২৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু ৩ মাস পার হলেও এখনো তারা কোন ঘর দিতে পারেনি। আমি টাকা ফেরত চাইলে তারা বড় বড় নেতার কথা বলে তালবাহানা করে।

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা সফিউল ইসলাম ও সোহেল রানার জানান, অভিযোগ সম্পর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এ বিষয়ে কিছুই জানি না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হচ্ছে।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্ জাহান আলী জানান ,আমি একটি মামলার সাক্ষী দিতে থানার বাহিরে ছিলাম জন্য অভিযোগের বিষয়টি বলতে পারব না। তবে অভিযোগ করলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️