নওগাঁয় পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন-বিজিবি সদস্যসহ ১ প্রতারক গ্রেফতার

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারনায় বিজিবি সদস্যসহ ১ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নওগাঁয় পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন-বিজিবি সদস্যসহ ১ প্রতারক গ্রেফতার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারনায় বিজিবি সদস্যসহ ১ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৯ টি ব্যাংকের সাক্ষরিত ফাঁকা চেক ও সাক্ষরিত ১২ টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে চাকুরীরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)। 

পুলিশ সুপার বলেন, ৮ লক্ষ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র। এই তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচলনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা। প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরর্ত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন। 

তিনি আরো বলেন,ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খাইরুল নিজেকে বদলগাছি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। তাদের ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ সুপার আরো বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। টিআরসি নিয়োগ সংক্রান্ত কোন ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️