নওগাঁয় বাজারে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁয় বাজারে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীর জরিমানা

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন। 

এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন বলেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রন করার জন্য টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা, মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করা ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।

এসময় নওগাঁ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, কনজুমার অ্যাসোসেয়িশেন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি আজাদুল ইসলাম, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে অভিযান ও জরিমানা করছেন। যদিও এসব অভিযানের কোনো সুফল বাজারে পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️