চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

ডিমে পুষ্টিডিমে শক্তি ডিমে আছে রোগ মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

মুসা মিয়া স্টাফ রিপোর্টার:ডিমে পুষ্টি,ডিমে শক্তি,ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

বিশ্ব ডিম দিবস" উপলক্ষ্যে শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে সাধারণ মানুষ ও শিশুদের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়৷

জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক ডাঃ মোঃ এমরান আলী,ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ কবীর উদ্দীন আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,ডাঃ মোঃ ইয়ামিন আলী,গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ কাওসার আলী।

আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশে ডিমের গুরুত্ব এবং ডিমের উৎপাদন বৃদ্ধিতে করণীয়সমুহ বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেন৷

চাঁপাইনবাবগঞ্জ সদরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ, পোল্ট্রি খামারীগণ সহ অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন৷

পর্যাপ্ত উৎপাদন সত্বেও ডিমের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জন্য প্রাণিখাদ্যের উচ্চ মূল্যকে দায়ী করে অংশগ্রহণকারীরা ডিমের মূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রাণি খাদ্যের দাম কমানোর উপর গুরুত্ব আরোপ করেন৷

মানুষের দৈহিক ও মানসিক পুষ্টিতে ডিমের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সারাবিশ্বে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার ডিম দিবস পালিত হয়৷

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️