নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু 

নওগাঁর কাঠাতলীতে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন গৃহবধূর

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু 
স্বামীর ছুরিকাঘাতে নিহত জুথি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:নওগাঁ সদর উপজেলার কাঠাতলীতে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন গৃহবধূ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুথি( ২২) তিনি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়েছিল গাজীপুরের তানভীরের সঙ্গে। বিয়ের কয়েক মাস পর জানতে পারেন স্বামীর আগেই আরেকটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে বাবার বাড়িতে চলে আসেন জুথি এবং আদালতে মামলা দায়ের করেন। আজ ছিল মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার পথে কাঠাতলীতে ওঁত পেতে থাকা তানভীর ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন জুথি। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” নিহত জুথির লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️