বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার হয়েছে। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায় নি।

রবিবার (৫ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান এর আগে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে ৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, অভিযানে মালিকবিহীন ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।




