মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

মাদারীপুর সদরের একটি বাড়ির তিনটি বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক চোরাকারবারি দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদরের একটি বাড়ির তিনটি বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক চোরাকারবারি দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের সুত্র ধরে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জি, এনামুল দর্জি ও নুরু দর্জির বসত ঘরে অভিযান চালো হয়। এ সময় ৯টি বস্তায় কালো স্কচটেপ দিয়ে পেঁচানো ৫০ প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। এসময় শীর্ষ মাদক কারবারী এনামুল দর্জি ও সুমন দর্জি পালিয়ে যায়। 

এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা এবং অন্যান্য আসামিদের নামেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর রাতে এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে এবং এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️