চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল দ্বিগুণের প্রতিবাদে অটো চালকদের বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অটো চালকরা বিক্ষোভ করেছেন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল দ্বিগুণের প্রতিবাদে অটো চালকদের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অটো চালকরা বিক্ষোভ করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক অটো চালক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই বানিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। ফলে আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে। তারা জানান, অটো চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন, এর মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয়। তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া অটোচালকরা বলেন, আমরা অসহায় মানুষ। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে। তবে আজ যারা এসেছিলেন তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে, আগামীতে চার্জিংস্টেশন রুপান্তর করা হবে। পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️