ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মো. আল-আমীন (২৮) এবং তার হেলপার মো.রাশেদ (৩০)।

স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কায় দেওয়ায় এ সংঘর্ষে সূত্রপাত। সংঘর্ষের কারণে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, আহত হন আরও একজন। পরে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ আহমেদ বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপারকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️