হবিগঞ্জে রাবার বাগানে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার বশিউক রাবার বাগান থেকে মো. হাবিব মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জে রাবার বাগানে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার বশিউক রাবার বাগান থেকে মো. হাবিব মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে রাবার বাগানের একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান শ্রমিকরা।

নিহত হাবিব মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা সকালে কাজ শুরু করলে এক পর্যায়ে এক শ্রমিক রাবার গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের পরিবারকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

বশিউক শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দী গোপাল রায় জানান, ঘটনার সময় তিনি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

এদিকে, নিহত হাবিবের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত না হলেও ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে তাদের ধারণা।

তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️