‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানাকে জরিমানা ‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানাকে জরিমানা  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানকালে উপজেলার কুশি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, এবং মেয়াদোত্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার স্বত্বাধিকারী রাকিব আলীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

‎অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন প্রসিকিউশনে সহায়তা করেন।

‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,“অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য হুমকি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️