‎হবিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ চালক আটক ‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ এক চালককে আটক করা হয়েছে

‎হবিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ চালক আটক  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাতে ঢাকা–সিলেট মহাসড়কের অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্টে সিলেটের তামাবিল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-২৩-১৭৪৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালক ইউসুফ মিয়াকে (৪৫) আটক করা হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারির ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ দেওয়ান আবু তাহের বলেন, “মহাসড়কে মাদক পরিবহন রোধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইউসুফ মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️