‎‎হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট পেজ–২’-এ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

‎‎হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট পেজ–২’-এ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম (৪৯) এবং যুবলীগ নেতা লিটন মিয়া (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

‎শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফেরদৌস আলম উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি স্বস্থিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। অপরদিকে, লিটন মিয়া ৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট পেজ–২’-এর আওতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধী বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাহুবলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️