মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮জুন)বিকালে উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশের ছড়ায় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোহেল মিয়াকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সোহেল মিয়া শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, “অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অভিযোগে সোহেল মিয়াকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️