‎হবিগঞ্জে চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার-চুরির মালামাল উদ্ধার 

‎হবিগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

‎হবিগঞ্জে চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার-চুরির মালামাল উদ্ধার 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া প্রায় দশ(১০)ভরি স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

‎পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় মামলা করা হয়।

‎মামলার তদন্তে নেমে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন-মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।‎

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, “গ্রেপ্তারকৃত মামুন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। চুরির ঘটনায় অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎আরো ও বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার করা মালামাল মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️