‎দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব,শিশুসহ ১০ জন আহত

‎দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব,শিশুসহ ১০ জন আহত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার(৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুরটি পথচারী ও শিশুদের কামড়ে আহত করলে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

‎আহতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলার আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), বগা এলাকার মুরসালিন (৯), জলিশা এলাকার তাইবা (৫) ও নিঝুম (১১)সহ মোট ১০ জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের অধিকাংশই শিশু।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়িয়ে পথচারী ও শিশুদের ওপর হামলা চালিয়ে কামড়ে আহত করছে। কুকুরটির কারণে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।

‎দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল আলম শাহীন বলেন, “এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে কুকুরটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য অবহিত করা হয়েছে।

‎দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবার সমন্বয়ে খুব দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে, সংবাদ লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জননিরাপত্তার স্বার্থে দ্রুত কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে এনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️