চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক হেরোইনসহ পটুয়াখালীতে গ্রেফতার

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক হেরোইনসহ পটুয়াখালীতে গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সুজনপাড়ার শফিকুল ইসলামের ছেলে মাশরাফ আলী ও একই ইউনিয়নের হুররোপাড়ার শুকদ্দি আলীর ছেলে রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক হামিমুর রশিদ এর নেতৃত্বে পটুয়াখালী জেলার সদর থানাধীন বড় চৌরাস্তায় সুগন্ধা হোটেল এন্ড রেস্টুরেন্ট সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটাগামী আর আর ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করলে জি-১ ও জি-২ সিটের দুই যুবকের দেহ তল্লাশী করলে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️