‎হবিগঞ্জে ধান ব্যবসায়ী মরদেহ জাফলং থেকে উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাসের (৬৫) নিথর দেহ সিলেটের জাফলং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে

‎হবিগঞ্জে ধান ব্যবসায়ী মরদেহ জাফলং থেকে উদ্ধার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাসের (৬৫) নিথর দেহ সিলেটের জাফলং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

‎পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্ষিতীশ চন্দ্র দাস ব্যবসায়িক কাজে হবিগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

‎একদিন পর সোমবার সকালে জাফলং এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তিনি সেখানে গেলেন এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎হঠাৎ এই মৃত্যুতে ক্ষিতীশ চন্দ্র দাসের পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সুপরিচিত ধান ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

‎পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️