মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় তিন দিনব্যাপী “কৃষি প্রযুক্তি মেলা-২০২৬” শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ মেলার আয়োজন করেছে।
সোমবার ( ১৮ মে ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, ফলদ ও সবজি চাষসহ কৃষি খাতের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় মোট ১৫টি স্টল অংশ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি মাগুরা। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মেহেরুন্নাহার।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত কৃষক ও দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে কৃষি প্রযুক্তি ও নতুন উদ্ভাবন সম্পর্কে সরাসরি ধারণা গ্রহণ করছেন। আগামী ২০ মে পর্যন্ত চলবে এ কৃষি প্রযুক্তি মেলা। মোখলেছুর রহমান,মাগুরা।




