শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে দেশী পিস্তল,গুলিসহ ১ জন আটক

৫৯ বিজিবির টহল দলের হাতে দেশী পিস্তল ও গুলিসহ ১জন আটক (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন

শিবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে দেশী পিস্তল,গুলিসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল দলের হাতে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে বুদ্দু (৪২)। পলাতক চোরাকারবারী হচ্ছে একই এলাকার নেক মাহমুদের ছেলে আশরাফুল ইসলাম (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে ৯ টার মধ্যে বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

এরই প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় বিলভাতিয়া বিওপির নায়েক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া বিলের মধ্যে ওঁৎ পেতে থাকে।

একপর্যায়ে ২ জন মাদক চোরাকারবারী মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য শূণ্য লাইনে গমনের প্রাক্কালে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় ১ জন চোরাকারবারীর হতে রাম দা এবং অপর চোরাকারবারীর হাতে ১টি ব্যাগ দেখা যায়। ধাওয়া দিয়ে বুদ্দু কে ধরা গেলেও অপরজন অন্ধকারে পালিয়ে যায়। পরে আটক আসামির হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১টি দেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️