চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য সবুজ আলী (৩২)।

শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তাঁর বড় ভাই আরফাজুল বিশ্বাসের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ধোবপুকুর বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে আরফাজুলের ছেলে আনাস বিশ্বাস (১৮) ধারালো ছুরি দিয়ে নজরুলকে পেটে একাধিকবার আঘাত করেন।

চাচাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন ইউপি সদস্য সবুজ আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নজরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, জমি নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️