আদিনা ফজলুল হক সরকারি কলেজের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

আজ ৩০ নভেম্বর আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

আদিনা ফজলুল হক সরকারি কলেজের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

চাঁপাই প্রেস ডেস্ক:আজ ৩০ নভেম্বর আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে - রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, ইংরেজি, একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি ও স্নাতক (পাস)। 

টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ। ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ইতিহাস বিভাগের পক্ষে ম্য্যাচের একমাত্র গোলদাতা মাসুম পারভেজ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️