সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল থেকে চালু

১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা আমদানি-রপ্তানি আগামীকাল শনিবার থেকে শুরু হবে

সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল থেকে চালু

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে। শুক্রবার বিকেলে এই জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মামুনুর রশিদ।

তিনি আরো জানান, আমাদের দাবিসমূহ নিয়ে জেলা প্রশাসকের মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সমঝোতা হওয়ায় আগামীকাল শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পানামা-সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা আমদানি-রপ্তানি আগামীকাল শনিবার থেকে শুরু হবে।

এর আগে পাথর বোঝায় ট্রাক খালাশে মাশুল আদায় কমানো, বিগত দিনে ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তদন্তসহ চারদফা দাবিতে গত ১৫ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন আমদানি-রপ্তানিকারকরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️