‎হবিগঞ্জে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

‎হবিগঞ্জে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোয়ালিয়া দিঘির পাড়ের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই এলাকার মাসুক মিয়ার ছেলে।

‎ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাঁশঝাড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

‎নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মোবাইল ফোন কেনার বায়না ধরে গত শুক্রবার সকালে আল-আমিন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। তিন দিন পর আজ সকালে বাঁশঝাড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️